বজলুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হলো সংবাদ পত্রিকার সম্পাদক মুক্তিযোদ্ধা বজলুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী। গতকাল মঙ্গলবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বজলুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তাঁর সহধর্মিণী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। সংবাদ পরিবার ও বজলুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে বজলুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ ছাড়া মতিয়া চৌধুরী সাভারে পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) রোগীদের চিকিৎসার জন্য এক লাখ টাকার চেক প্রদান করেন। স্মরণসভা: শেরপুর প্রতিনিধি জানান, বজলুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে বজলুর রহমান ফাউন্ডেশন, শেরপুরের উদ্যোগে সঞ্চরণসভা করা হয়। শহরের চাপাতলীতে শিশু পরিবার (বালিকা) ভবনে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা বলেন, বজলুর রহমান ছিলেন নির্ভীক, নির্মোহ ও উঁচু মনের সাংবাদিক। রাজনীতিক হিসেবে তিনি আজীবন ধনতান্ত্রিক সমাজব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। পরে মিলাদ মাহফিল ও এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।