বজলুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
বিশিষ্ট সাংবাদিক, সংবাদ পত্রিকার সম্পাদক ও মুক্তিযোদ্ধা বজলুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ২৬ ফেব্রুয়ারি। ২০০৮ সালের এই দিনে হূদেরাগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
সংবাদ পরিবার, বজলুর রহমানের সহধর্মিণী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীসহ পরিবারের সদস্য, বজলুর রহমান ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন আজ সকাল নয়টায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বজলুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করবে। এ ছাড়া কবর জিয়ারত ও মরহুমের রুহের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। প্রতিবারের মতো এবারও সাভারের সিআরপিতে মতিয়া চৌধুরী আর্থিক সহায়তা প্রদান করবেন।
প্রয়াত বজলুর রহমান ১৯৬১ সালে দৈনিক সংবাদ-এ সহসম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পরে ভারপ্রাপ্ত সম্পাদক ও সম্পাদক হন। সংবাদ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি তিনিএকতারও সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। ইত্তেফাক পত্রিকায়ও কিছুদিন কাজ করেছেন তিনি। বজলুর রহমান সাংবাদিকতার পাশাপাশি জাতীয় ক্রান্তিকালেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।