বজলুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবরে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বুধবার পালিত হয়েছে বিশিষ্ট সাংবাদিক, সংবাদ সম্পাদক ও মুক্তিযোদ্ধা বজলুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন বজলুর রহমানের সহধর্মিণী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। এ সময় তাঁর আত্মীয়স্বজনেরাও উপস্থিত ছিলেন।
সংবাদ পরিবার, বজলুর রহমান ফাউন্ডেশন, নকলা ফাউন্ডেশন এবং ওল্ড কার ক্লাব বাংলাদেশের পক্ষ থেকেও কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কবরস্থানে প্রয়াতের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ ছাড়া মতিয়া চৌধুরী সাভারের পক্ষাঘাতগ্রস্তের জন্য পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেন।