বজলুর রহমানের ৭৫তম জন্মদিনে নানা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সোমবার প্রয়াত সাংবাদিক ও সংবাদ পত্রিকার সম্পাদক বজলুর রহমানের ৭৫তম জন্মদিন। এ উপলক্ষে আজ সকাল আটটায় সংবাদ পরিবার ও বজলুর রহমান ফাউন্ডেশন মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করবে। দিনটি পালনের জন্য বজলুর রহমান ফাউন্ডেশন বিকেল পাঁচটায় সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মিলনায়তনে এক আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে।
১৯৪১ সালের ৩ আগস্ট শেরপুর জেলার ফুলপুর থানার চরনিয়ামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন বজলুর রহমান। ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
১৯৬১ সালে বজলুর রহমান সহকারী সম্পাদক হিসেবে সংবাদ-এ যোগ দেন। পরে তিনি পত্রিকার সম্পাদকের দায়িত্ব নেন এবং আমৃত্যু ওই পদে কাজ করেছেন। এ ছাড়া তিনি সাপ্তাহিক একতার সম্পাদক ছিলেন। কিছুদিন কাজ করেছেন দৈনিক ইত্তেফাক-এ।
বজলুর রহমান পেশাগত দায়িত্ব পালনের সময় জাতীয় প্রেসক্লাব, বাসস, প্রেস ইনস্টিটিউট, প্রেস কাউন্সিলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। বিজ্ঞপ্তি।