বজলুল মোবিন চৌধুরী স্মরণে সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদ্যপ্রয়াত শিক্ষাবিদ এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) উপাচার্য অধ্যাপক বজলুল মোবিন চৌধুরীর স্মরণে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গতকাল শনিবার বারিধারা ক্যাম্পাসে স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণা করেন পরিবারের সদস্য, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, গভর্নিং কাউন্সিলের সভাপতি ও ট্রাস্টের সদস্যমণ্ডলী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত ৩০ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। অধ্যাপক বজলুল মোবিন চৌধুরী ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির প্রথম উপাচার্য। বিজ্ঞপ্তি।