বজলুল হুদা ও মুহিউদ্দিনের ব্যবহূত পণ্য ফেরত দিয়েছে কারা কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর পাঁচ খুনির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর তাঁদের ব্যবহূত মালামাল স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছে ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ।ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক তৌহিদুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর একটার দিকে বজলুল হুদা ও মুহিউদ্দিন আহম্মেদের ব্যবহূত মালামাল ফেরত চেয়ে তাঁদের পরিবারের সদস্যরা আবেদন করেন। দুপুর দুইটার দিকে বজলুল হুদার বোন মাহফুজা পাশার কাছে কাপড়, এক জোড়া স্যান্ডেল, দুটি চশমাসহ বিভিন্ন জিনিস ফেরত দেওয়া হয়। একইভাবে মুহিউদ্দিনের পরিবারের পক্ষে তাঁর শ্যালক আতিকুল্লাহর কাছে কাপড়, একটি ফ্লাস্ক, প্লাস্টিকের মগ ও বাটি বুঝিয়ে দেওয়া হয়। এর আগে গত বুধবার এ কে এম মহিউদ্দিন ও সুলতান শাহরিয়ার রশিদ এবং ২ ফেব্রুয়ারি ফারুক রহমানের স্বজনেরা কারা কর্তৃপক্ষের কাছ থেকে তাঁদের মালামাল নিয়ে যান।