বজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে আজ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে চার দিনব্যাপী সীমান্ত সম্মেলন আজ সোমবার ভারতের শিলিগুড়িতে শুরু হচ্ছে। ১৭ মে এই সম্মেলন শেষ হবে। সরকারি এক তথ্য বিবরণীতে গতকাল রোববার এ কথা জানানো হয়।চার দিনের ওই সম্মেলনে সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি হত্যা, আটক ও অপহরণের অভিযোগসহ মাদকদ্রব্য ও অস্ত্র চোরাচালান রোধ, সীমান্তের ১৫০ গজের ভেতরে রাস্তা ও বৈদ্যুতিক খুঁটিসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।বিজিবির উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সায়ীদ খানের নেতৃত্বে বাংলাদেশের ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল সম্মেলনে যোগ দেবে। অন্যদিকে, ভারতীয় প্রতিনিধি-দলে থাকবেন বিএসএফের সাউথ বেঙ্গল, মালদা ও নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি, সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তারা।