বজ্রপাত ও সাপের কামড়ে দুজনের মৃত্যু, শতাধিক ঘর বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদর উপজেলায় গত বৃহস্পতিবার রাতে কালবৈশাখীতে শতাধিক বসতঘর বিধ্বস্ত হয়েছে। ঝড়ের সময় বজ্রপাতে ও সাপের কামড়ে দুজনের মৃত্যু হয়েছে। বিধ্বস্ত ঘর ও ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়ে অন্তত ২০ জন আহত হন।গতকাল শুক্রবার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। ইউএনও জানিয়েছেন, ত্রাণ সহায়তা দেওয়ার জন্য ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে ব্রহ্মপুত্র নদঘেঁষা সদর উপজেলার কুলুরচর, সাতপাকিয়া, বেপারিপাড়া, জঙ্গলদী, চক সাহাব্দি, রামেরচরসহ ১০টি গ্রামের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এতে তিনটি মসজিদসহ শতাধিক ঘর ও বিপুলসংখ্যক গাছ ভেঙে পড়ে। ঝড়ের সময় সাতপাকিয়া গ্রামের শহীদুল ইসলামের মেয়ে শারমিন সুলতানা (১৫) বজ্রপাতে মারা যায়। সে শিমুলতলী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। একই সময় বেপারিপাড়া গ্রামে বন্যা (১০) নামের একটি শিশু সাপের কামড়ে মারা যায়।