বজ্রপাত থেকে বাঁচতে তালগাছ রোপণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বজ্রপাত থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে ময়মনসিংহে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতা সভা ও তালগাছ রোপণ কর্মসূচি চলছে। ৯ মে বজ্রপাতে ময়মনসিংহ জিলা স্কুলের নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়। ওই শিক্ষার্থীর মৃত্যুর পর ময়মনসিংহ জিলা স্কুল থেকে এই কর্মসূচি শুরু করা হয়।
ধারাবাহিক এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার শহরতলির শম্ভুগঞ্জ এলাকায় লেতু মন্ডল উচ্চবিদ্যালয়, আইডিয়াল স্কুল ও জিকেপি কলেজে শিক্ষার্থীদের উদ্দেশে বজ্রপাতের সময় করণীয় বিষয়ে সংক্ষিপ্ত সচেতনতামূলক সভা করা হয়। সভায় বজ্রপাতের সময় শিক্ষার্থীদের ঘরের বাইরে যেতে ও বৃষ্টিতে না ভিজতে বলা হয়। সভা শেষে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাঠে তালগাছের চারা রোপণ করা হয়।