বজ্রপাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নে গতকাল রোববার ভোরে বজ্রপাতে আটটি গরু মারা গেছে। এ সময় দুজন কৃষক আহত হয়েছেন। আহত কৃষকেরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। মৃত গরুগুলোর দাম প্রায় চার লাখ টাকা। ইউনিয়ন পরিষদের (ইউ) চেয়ারম্যান নাছির উদ্দিন ও সদস্য ফারুক দৌলত এসব তথ্য দিয়েছেন। তাঁরা জানান, ইউনিয়নের চরপদ্মার আবদুল বারেক মাঝির চারটি, সুমন মালের দুটি, বশির মালের একটি এবং চরমুন্সির সিরাজুল ইসলামের একটি গরু মারা গেছে। এসব গরু নিরাপদে বাড়ি আনতে গিয়ে আবদুল বারেক ও সিরাজুল ইসলাম আহত হয়েছেন।