প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার বজ্রপাতে দুই শিশু আহত হয়েছে। তারা হলো গ্রামের মৃত ফোরকান আকনের মেয়ে ও চন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী খাদিজা বেগম (৬) এবং বাচ্চু ফকিরের মেয়ে ও একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী সুমাইয়া বেগম (১০)৷ বিকেল সাড়ে চারটার দিকে বাগানে আম কুড়াতে গিয়ে ওই দুই শিশু বজ্রপাতের শিকার হয়৷ এতে খাদিজার শরীরের ১৫ শতাংশ ও সুমাইয়ার শরীরের প্রায় ৪০ শতাংশ ঝলসে গেছে। l বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি