প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের মংলায় সোনাইলতলা গ্রামে গতকাল মঙ্গলবার সকালে বজ্রপাতে ছয়জন আহত হয়েছেন৷ তাঁদের মধ্যে গুরুতর আহত মোজাহার সরদারকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে৷ এলাকাবাসী জানান, মংলার সোনাইলতলা গ্রামে অতিদরিদ্র ব্যক্তিদের জন্য কর্মসংস্থান কর্মসূিচ প্রকল্পের আওতায় মাটির কাজ করার সময় বজ্রপাতে শ্রমিকেরা আহত হন৷ এ সময় একটি গরু মারা যায়৷ আহত শ্রমিকদের তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়৷
মংলা (বাগেরহাট) প্রতিনিধি