বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বজ্রপাত। ফাইল ছবি
বজ্রপাত। ফাইল ছবি

মাদারীপুর সদর উপজেলায় বজ্রপাতে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী এলাকায় আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

ঘটনার শিকার ব্যক্তির নাম বিল্লাল মোল্লা (৪৫)। তিনি ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল আজ সকাল থেকে বাড়ির পাশে একটি ঘর নির্মাণের কাজ করছিলেন। দুপুরে বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেন।

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক আখিল সরকার বলেন, হাসপাতালে আনার আগেই বিল্লালের মৃত্যু হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল ওহাব বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।