বজ্রপাতে কলেজছাত্রসহ দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের চরঝাপটা গ্রামের মেঘনা নদীর তীরে গতকাল বুধবার বজ্রপাতে এক কলেজছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন চরঝাপটা গ্রামের নিজাম বেপারীর ছেলে সরকারি হরগঙ্গা কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র মো. মামুন (২০) ও একই গ্রামের হানিফ সরকারের ছেলে জিয়াউর রহমান (৩০)। জিয়াউর পেশায় জেলে। মামুন ও জিয়াউর সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ওই দুজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।