বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শহরের রামডাকুয়া এলাকায় বজ্রপাতে মনজু মিয়া (২১) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি রামডাকুয়া এলাকার ফজলু মিয়ার ছেলে। সুন্দরগঞ্জ ডিডব্লিউ ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। শনিবার বিকেলে বজ্রপাতের ঘটনা ঘটে।

মনজু মিয়ার পরিবারের একজন সদস্য বলেন, শনিবার বেলা তিনটার দিকে তিনি তিস্তার শাখা নদীর ঘাটে যান। সেখানে বৃষ্টির মধ্যে ঘাস পরিষ্কারের কাজ করছিলেন। এ সময় বজ্রপাত ঘটলে মনজু মিয়া আহত হন। আশপাশের লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শনিবার বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।