বজ্রপাতে কিশোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুরে গতকাল সোমবার সন্ধ্যায় ঝড়ের সময় বজ্রপাতে ইন্তাজ আলী নামের (১৪) এক কিশোর মারা গেছে। এলাকাবাসী জানান, গতকাল সন্ধ্যার দিকে হঠাত্ করে প্রচণ্ড ঝড় শুরু হয়। ঝড়ের সঙ্গে বিদ্যুত্ চমকাতে থাকে। এ সময় ইন্তাজ আলী ও তার বাবা রবিউল ইসলাম ফসলের খেতের অগভীর নলকূপের ঘরে আটকা পড়ে যায়।