বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুয়াতপুর গ্রামে গতকাল সোমবার বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এলাকার কয়েকজন জানান, সকাল সাড়ে আটটার দিকে কুয়াতপুর গ্রামের হাফিজার রহমান (৩৫) বৃষ্টির সময় গোয়াল ঘরের টিন ঠিক করছিলেন। এ সময় বজ্রপাতে হাফিজার চেতনা হারিয়ে ফেললে তাঁকে দ্রুত জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাফিজারকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। কুসুম্বা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও হাফিজারের চাচাতো ভাই আবদুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।