বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরে বজ্রপাতে আকতার হোসেন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে নলডাঙ্গা উপজেলার মাধবপুর গ্রামে ঘটনা ঘটে। নিহত আকতার হোসেন একই গ্রামের ইয়াদ আলীর ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবীর দত্ত জানান, দুপুরে গুড়িগুড়ি বৃষ্টির মাঝে কয়েকজন কৃষক মাধবপুর মাঠে পাট খেতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে আকতার হোসেন ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের সদস্যরা মৃতদেহ উদ্ধার করে।