বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বজ্রপাতে আবুল কাশেম (৫৫) নামের এক কৃষক মারা গেছেন। এ সময় তাঁর পাশের খেতে কাজ করতে থাকা আরও দুই কৃষক আহত হয়েছেন। আহত দুজন হলেন আবদুল গফুর (৫০) ও আবু তাহের (২৭)। গতকাল মঙ্গলবার বিকেলে থাপনারগাতী গ্রামে এ ঘটনা ঘটে। হতাহতদের সবার বাড়ি একই গ্রামে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল পাঁচটার দিকে থাপনারগাতী গ্রামে ওই তিন কৃষক পাশাপাশি খেতে ধানের চারা লাগাচ্ছিলেন। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে আবুল কাশেম ঘটনাস্থলেই মারা যান। পাশের খেতে কাজ করতে থাকা আবদুল গফুর ও আবু তাহেরের শরীর কিছুটা ঝলসে যায়। আহত দুজনকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।