বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সদর উপজেলার শেখপুরা এলাকায় জমিতে বোরো ধান কাটার সময় গতকাল বুধবার দুপুরে বজ্রপাতে মো. ওয়ালিউল্লাহ (২৮) নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে

থাকা শেখপুরা গ্রামের আবদুর রহমান (৪০) ও জয়নাল আবেদিন (২২) গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় তিনজনই জমিতে ধান কাটছিলেন। আহত ব্যক্তিদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান জানান।