প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নকলা উপজেলায় গতকাল বুধবার বজ্রপাতে চাচি-ভাতিজির মৃত্যু হয়েছে। তাঁরা হলেন উপজেলার পাঠাকাটা ইউনিয়নের নামাকৈয়াকুড়ি গ্রামের মফিদুল ইসলামের স্ত্রী দেলোয়ারা বেগম (৩৮) ও মফিদুলের ভাই আবুল কালামের মেয়ে বিলকিস আক্তার (১১)। এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় চাচি দেলোয়ারা ও তাঁর ভাতিজি বিলকিস পাশের পাঠাকাটা গ্রামের একটি মাঠে গরু আনতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম হায়দার বজ্রপাতে ওই দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শেরপুর প্রতিনিধি|