বজ্রপাতে চারটি গরুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ার ভাটবেড়া গ্রামে বজ্রপাতে চারটি গরুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় একটি ঘর পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার। ঘরের মালিক উপজেলার ভাটবেড়া গ্রামের আজাহার আলী দাবি করেন, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে হঠাৎ কয়েক দফা বজ্রপাত হয়। এ সময় তাঁর গোয়ালঘরে আগুন লেগে যায়। আগুন নেভানোর আগেই সেখানে থাকা চারটি বড় বড় গাভি ও ষাঁড় অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। গোয়ালঘরটি আগুনে পুড়ে যায়। সিরাজগঞ্জ প্রতিনিধি