প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরপাড়া বিলে বজ্রপাতে ইসাহক আলী (৫০) নামের এক মহিষের গাড়িচালকের মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় কালবৈশাখী চলাকালে মহিষের গাড়ি নিয়ে যাওয়ার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঈশ্বরপাড়া গ্রামের আলাউদ্দিন আলী জানান, গ্রামের জহির উদ্দিনের ছেলে ইসাহক আলী। মহিষের গাড়ি নিয়ে তিনি ঈশ্বরপাড়া বিল থেকে ধান আনতে গিয়েছিলেন। গাড়িতে ধান তোলার সময় কালবৈশাখী শুরু হয়। এ সময় বজ্রপাতে তিনি মারা যান। পরে আশপাশের লোকজন তাঁর লাশ উদ্ধার করে।