প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের পুঞ্জনগর গ্রামে গতকাল বুধবার বিকেলে বজ্রপাতে এক কলেজছাত্র নিহত ও ধানখোলা ইউনিয়নের চিৎলা গ্রামে শিশুসহ সাতজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। নিহত শামসুজ্জামান (১৮) গাংনী ডিগ্রি কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ত। তার চাচা তাহের আলী বলেন, শামসুজ্জামান বিকেল ছয়টার দিকে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে নিজেদের পাওয়ার ট্রিলার মেরামতের কাজ করছিল। ওই সময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সময়ে বজ্রপাতে চিৎলা গ্রামে দুই শিশুসহ সাতজন আহত হন।