বজ্রপাতে ছাত্রী নিহত, আহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামে বজ্রপাতে এক স্কুলছাত্রী নিহত ও চারজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।নিহত ছাত্রীর নাম শামছুন নাহার (১০)। সে বংশীপুর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। আহতরা হলো: ফাতেমা খাতুন (১০), সাথী (৯), বিলকিস (১১) ও আফরোজা খাতুন (১০)। তারা উপজেলার বংশীপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী এবং বংশীপুর গ্রামের বাসিন্দা।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, ছাত্রীরা বিদ্যালয়ের মাঠে খেলা করার সময় হঠাৎ বজ্রপাতে এ ঘটনা ঘটে। আহতদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আহতদের মধ্যে সাথী ও ফাতেমার অবস্থা আশঙ্কাজনক।