বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর সদর উপজেলার চর জৈনকাঠি এলাকায় গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে লোহালিয়া নদীতে মাছ ধরতে গিয়ে সাইফুল ইসলাম (২৭) নামের এক জেলে বজ্রপাতে মারা গেছেন। এ সময় সাইফুলের বাবা হোসেন হাওলাদার (৪৫) আহত হন। তাঁকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়ি জৈনকাঠি ইউনিয়নের চর জৈনকাঠি গ্রামে। জৈনকাঠি ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।