বজ্রপাতে জেলে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওরে মাছ ধরতে গিয়ে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের ভাটাপাড়া গ্রামের রিয়াজ উদ্দিন (৪০) নামের এক জেলে গতকাল শুক্রবার সকালে বজ্রপাতে নিহত হয়েছেন। নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাতটার দিকে উপজেলার ভাটাপাড়া গ্রামের জেলে রিয়াজ উদ্দিন বাড়ির সামনে ছড়াকান্দা হাওরে ঠেলাজাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় আকসিঞ্চক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।