বজ্রপাতে তিন ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা পূর্বধলা উপজেলায় ঘাগড়া চৌরাস্তা এলাকায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক ছাত্র আহত হয়। রোববার দিবাগত রাত পৌনে ১১ টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত ছাত্ররা হলো: ওই উপজেলার ঘাগড়া চরপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে মাসুম মিয়া (১৪), ঘিরিআসা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাফাত মিয়া (১৫) এবং আগিয়া গ্রামের আবুল হাশেমের ছেলে মাসুম বিল্লাহ (১৫)। আহত হয়েছে উপজেলার কাঠালকুচি গ্রামের আবদুস সালামের ছেলে আজিজুল ইসলাম (১৫)। আজিজুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক বলেন, আজ রাত সাড়ে ১০টা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। পৌনে ১১টার দিকে ওই ছাত্ররা মাদ্রাসা থেকে বের হলে বজ্রপাতে চারজন আহত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিন ছাত্রকে মৃত ঘোষণা করেন।