বজ্রপাতে তিন মৎসজীবীর মৃত্যু আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ময়ামারি এলাকায় মহানন্দা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে তিন মৎসজীবীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও আটজন।গত বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন: মোস্তাক আলী (৪২), রফিকুল ইসলাম (২৫) ও আখতারুল ইসলাম (২৫)। তাঁদের সবার বাড়ি ময়ামারি গ্রামে। ভোলাহাট থানার ওসি শহীদ সোহরাওয়ার্দী জানান, রাত পৌনে দুইটার দিকে মহানন্দা নদীতে মাছ ধরার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। স্থানীয় লোকজনের সহায়তায় অন্য মৎসজীবীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।