বজ্রপাতে তিনজনের প্রাণহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে গতকাল বুধবার বজ্রপাতে নাজিম উদ্দিন (৪৫) ও আওয়াল মিয়া (১৬) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে৷ একই দিন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বজ্রপাতে আবদুল করিম (৪০) নামের এক রিকশাভ্যানচালক প্রাণ হারিয়েছেন৷
বেলা আড়াইটার দিকে ভৈরবের বধূনগর গ্রামের হাওরে বোরো ধান কাটছিলেন কয়েকজন কৃষক৷ এ সময় বজ্রপােত নাজিম, আওয়াল ও হযরত আলী (৩৫) নামের তিন কৃষক গুরুতর আহত হন৷ তাঁদের স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়৷ এখানে নাজিম ও আওয়ালকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক৷
সকালে সরাইলের লোপাড়া গ্রামের ভ্যানচালক করিম ও তাঁর সহকারী মনির ভ্যান নিয়ে রাঙ্গুনিপাড়ায় তিতাস নদীর ঘাটে ধান আনতে যান। বেলা দুইটার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই করিম মারা যান।