বজ্রপাতে দম্পতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ভান্ডারা গ্রামে গতকাল শুক্রবার ভোরে বজ্রপাতে এক দম্পতির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন হানিফ (৫৫) ও তাঁর স্ত্রী চানবানু (৪২)। উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুব আলম জানান, ভান্ডারা গ্রামের হানিফ বাজার থেকে ধান কিনে এনে চাল করে বাজারে বিক্রি করতেন। শুক্রবার ভোররাতে হঠাৎ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত ও প্রচণ্ড বজ্রপাত শুরু হয়। ভোর চারটার দিকে তিনি স্ত্রীকে নিয়ে উঠানে হাঁড়িতে থাকা সেদ্ধ ধান ঘরের বারান্দায় তুলছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁরা প্রাণ হারান।