বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গত রোববার সন্ধ্যায় বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু হয়েছে। তারা হলো উপজেলার মানিকখাড়ী গ্রামের আবদুল আজিজের ছেলে কায়েস (১৩) ও ধুকুরিয়া গ্রামের আবদুল হাকিমের ছেলে আকাশ (১৫)। রোববার সন্ধ্যায় হঠাৎ ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে কায়েস মারা যায়। একই সময় নাগর নদের পাড়ে গরু চরানোর সময় বজ্রপাতে মারা যায় আকাশ।