বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বজ্রপাতে দুই কিশোর মারা গেছে। আজ সোমবার সন্ধ্যার দিকে আইলহাস ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের বিলে নৌকায় ভ্রমণের সময় বজ্রপাতে তারা মারা যায়।

ওই দুই কিশোর হলো ওই ইউনিয়নের বলেশ্বরপুর গ্রামের উত্তরপাড়ার কালু মিয়ার ছেলে তারিক হোসেন (১৪) ও নজরুল ইসলামের ছেলে জাহিদ হোসেন (১৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ওই দুই কিশোর পাশের ছয়ঘরিয়া গ্রামের বিলে নৌকায় ভ্রমণে বের হয়। সন্ধ্যায় বজ্রপাতে দুজনই গুরুতর আহত হয়। খবর পেয়ে স্বজনেরা তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সেলিমা আক্তার তাদের মৃত ঘোষণা করেন।