প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জামালগঞ্জ ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কৃষকেরা হলেন জামালগঞ্জের লক্ষ্মীপুর গ্রামের লুৎফুর রহমান (৪৫) ও দক্ষিণ সুনামগঞ্জের গাজীনগর গ্রামের সৈয়দ মিয়া (৩০)। স্থানীয় কয়েকজন জানান, গ্রামের পাশের হাওরে গরু চরাতে গিয়ে বজ্রপাতে লুৎফুরের মৃত্যু হয়। একই সময় হাওরে ধান মাড়াইয়ের কাজে থাকা অবস্থায় বজ্রপাতে মারা যান সৈয়দ মিয়া। বজ্রপাতে তাঁর চারটি গরুও মারা যায়। দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন ও জামালগঞ্জের ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।