বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার বুড়িরচর ইউনিয়নে আজ বুধবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মো. কামরুজ্জামান (৪৫) ও আবুল কালাম (৫৫)। তাঁরা বুড়িরচর ইউনিয়নের বড়দেইল গ্রামের বাসিন্দা।
বুড়িরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক আলী প্রথম আলোকে বলেন, বেলা ১১টার দিকে কৃষক কামরুজ্জামান ও আবুল কালাম বাড়ির পাশের মাঠে গরু আনতে গিয়েছিলেন। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। আকস্মিক একটি বজ্রপাতে তাঁরা ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের সদস্যরা তাঁদের লাশ উদ্ধার করেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে পরিবারের লোকজন লাশ দাফন করেছেন।