বজ্রপাতে দুই গৃহবধূর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গতকাল সোমবার দুপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন উপজেলার গোয়ালডাঙ্গি মোড়াবাড়ি গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী চায়না আক্তার (২৫) ও পাশের তারাইল গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী বিলকিস বেগম (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে গোয়ালডাঙ্গি মোড়াবাড়ি গ্রামে বাড়ির পাশে স্বজনদের সঙ্গে ধান মাড়াই শেষে খড় আলাদা করছিলেন চায়না আক্তার। বেলা আড়াইটার দিকে হঠাৎ তাঁর ওপর বাজ পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
প্রায় একই সময় বৃষ্টির মধ্যে বাড়ির উঠানের পাশের নলকূপ থেকে পানি আনতে যান গৃহবধূ বিলকিস। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।