বজ্রপাতে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটে বজ্রপাতে আয়ুব আলী গাজী (১৫) ও হৃদয় গাজী (১২) নামের দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের নলবুনিয়া বিলে এ ঘটনা ঘটে।
আয়ুব আলী গাজী নাগের ডেমা গ্রামের মতলুব গাজীর ছেলে। আগামী বছর স্থানীয় ডেমা আলিয়া মাদ্রাসা থেকে তার দাখিল পরীক্ষা দেওয়ার কথা ছিল। হৃদয় গাজী একই গ্রামের মো. হুমায়ুন গাজীর ছেলে। সে স্থানীয় কাশিমপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক মশিউর রহমান বলেন, বজ্রপাতে হৃদয় ও আয়ুবের শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে।