বজ্রপাতে দুই ছাত্রীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার কয়রা উপজেলায় বজ্রপাতে মাদ্রাসার দুই ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলার উত্তর বেদকাশী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত দুই ছাত্রী হলো পাথরখালী গ্রামের দিদারুল ইসলামের মেয়ে রাবেয়া খাতুন (১৩) ও প্রতিবেশী আতিয়ার রহমান গাজীর মেয়ে রহিমা খাতুন (১৪)। দুজনই উত্তর বেদকাশী হাবিবিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শমসের আলী বলেন, বেলা দুইটার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে একটি ছাতা নিয়ে দুজন প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। কিছু দূর গেলেই হঠাৎ বজ্রপাতে দুজনই ঘটনাস্থলে প্রাণ হারায়। খুলনা প্রতিনিধি