বজ্রপাতে দুই ছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বজ্রপাতে মো. মামুন মিয়া (১০) ও তামিম হোসেন (১২) নামের দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের শিবনগর গ্রামে গতকাল শুক্রবার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহত মামুন শিবনগর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। সে শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। আর তামিম একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে। সে তালসারি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। বজ্রপাতে মামুনের বাবা মতিয়ার রহমানও আহত হয়েছেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, শিবনগর গ্রামের মেন্দির বিলে মাছ ধরার সময় বজ্রপাতে নিহত হয় মামুন ও তামিম।
চুয়াডাঙ্গা প্রতিনিধি