বজ্রপাতে দুই জেলায় দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা সদরের জঙ্গলদী নয়াপাড়া গ্রামে গতকাল মঙ্গলবার বিকেলে বজ্রপাতে মাজেদা বেগম নামের এক কিষানি মারা গেছেন। একই দিন জামালপুর সদর উপজেলায় বজ্রপাতে ময়না বেগম নামের এক নারী মারা যান।
মাজেদা (৪৫) শেরপুরের বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী নয়াপাড়া গ্রামের আজিবর মিয়ার স্ত্রী।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে ধান মাড়াইয়ের কাজ করার সময় বজ্রপাতে মাজেদা আহত হন। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা
করেন।
জামালপুরে মারা যাওয়া ময়না বেগম (৪৮) লক্ষ্মীরচর ইউনিয়নের গজারিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাতটার দিকে গজারিয়া গ্রামে ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাত শুরু হয়। বাড়ির পাশের খেত থেকে চিচিঙ্গা তুলছিলেন ময়না ও তাঁর স্বামী সিদ্দিকুর রহমান (৫৫)। এ সময় বজ্রপাতে ময়না বেগম ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় সিদ্দিকুরকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।