বজ্রপাতে দুই জেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হাকালুকি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলে মারা গেছে। নিহতদের মধ্যে একজনের মৃতদেহ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। আরেকজনের মরদেহ রোববার দুপুরে উদ্ধার করা হয়।

মারা যাওয়া দুজন হলেন বাবুল মিয়া (২৮) ও আবুল কালাম (৩৯)। বাবুল মিয়া শরীফগঞ্জের কালিকৃষ্ণপুর গ্রামের মৃত মুন্সি মিয়ার ছেলে ও আবুল কালাম ইসলামপুর গ্রামের বদি উল্লাহর ছেলে। গতকাল রোববার ভোরে হাকালুকি হাওরের গোলাপগঞ্জ শরিফগঞ্জ কালিকৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোরে বাবুল মিয়া ও আবুল কালাম হাকালুকি হাওরে নৌকা নিয়ে জাল দিয়ে মাছ ধরতে যায়। দুপুর পর্যন্ত তাঁরা ফিরে না আসায় পরিবারের লোকজন খুঁজতে বের হন। বেলা আড়াইটার দিকে হাকালুকি হাওরের লম্বা বিল থেকে নৌকায় বাবুলের লাশ পাওয়া যায়। এ সময় স্থানীয়রা আবুল কালামের সন্ধানে হাওরে তল্লাশি চালায়, তবে তাঁকে পাওয়া যায়নি। আজ বেলা ১১টার দিকে হাওরে আবুল কালামের লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয় পরে লোকজন।

গোলাপগঞ্জ থানার কুশিয়ারা ফাঁড়ির উপপরিদর্শক মুরাদউল্লাহ বাহার বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান বলেন, মঙ্গলবার নিহত দুজনের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার করে সহায়তা দেওয়া