বজ্রপাতে দুই ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ফতেপুর গড়িয়ালি গ্রামে গতকাল রোববার বজ্রপাতে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন কামেদ আলীর ছেলে আবদুল কারিম (৪৩) ও মইদুর রহমানের ছেলে হারুন আর রশীদ (১৫)। আহত ব্যক্তির নাম জিয়াউল হক (২০)। উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মনসুর আলম বলেন, রোববার ভোর পাঁচটার দিকে উপজেলার ফতেপুর গড়িয়ালি এলাকার লোকজন আমন ধামন নদে মাছ ধরছিল। ওই সময় বজ্রপাতে ওই দুই ব্যক্তি মারা যান এবং জিয়াউল আহত হন। বালিয়াডাঙ্গী থানার ওসি শামীম হোসেন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।