বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গত রোববার উপজেলার দেবনগর ইউনিয়নের জয়গুনজোত গ্রামে এ ঘটনা ঘটে। মৃতেরা হলো ওই গ্রামের আবদুর রহিমের ছেলে মাহাবুবুর রহমান (১৫) ও হৃদয় (৭)। মাহাবুবুর রহমান সপ্তম ও হৃদয় দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার সন্ধ্যায় ওই দুজন করতোয়া নদীতে মাছ ধরতে যায়। তখন বজ্রপাতে তারা দুজন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দেবনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।