বজ্রপাতে দুই শিক্ষার্থীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের বিবিসি বাজার এলাকায় গত মঙ্গলবার সন্ধ্যায় বজ্রপাতে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তারা হলো সিয়াম (৮) ও সবুজ দাস (১৩)। সিয়াম স্থানীয় রেজাউল ইসলামের ছেলে ও রূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। সবুজ এলাকার স্বপন কুমার দাসের ছেলে ও রূপপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। একই ঘটনায় দগ্ধ দুই শিশু নিপা রানীকে (১০) পাবনা জেনারেল হাসপাতাল এবং প্রান্তকে (১০) ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঈশ্বরদীর ইউএনও রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।