বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বজ্রপাতে দুই শিশুর মৃত্যু
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত শনিবার ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশু দুটি উপজেলার যোগানিয়া ইউনিয়নের ভাটিগাঙ্গপাড় গ্রামের সেকান্দর আলীর ছেলে মোশারফ হোসেন (১০) এবং রজব আলীর ছেলে মো. রাব্বি (৯)। মোশারফ ও রাব্বি সম্পর্কে চাচাতো ভাই।
মৃত দুই শিশুর পরিবার জানায়, শনিবার বিকেলে বৃষ্টির সময় মোশারফ ও রাব্বি ভাটিগাঙ্গপাড় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তারা মারা যায়। মোশারফ ওই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও রাব্বি দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।
বজ্রপাতে দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন যোগানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আনসার আলী।