বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মেলান্দহ উপজেলায় বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ওই উপজেলার নাংলা ইউনিয়নে বন্ধরৌহা গ্রামে বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো বন্ধরৌহা গ্রামের রমজান আলীর ছেলে আবদুল আলিম (৮) ও একই গ্রামের ফুলু মিয়ার ছেলে রায়হান সিদ্দিক (৭)।

স্থানীয় সূত্র জানায়, আজ বেলা আড়াইটার দিকে শিশু দুটি বাড়ির পাশে একটি মাঠে বৃষ্টিতে খেলা করছিল। এ সময় বজ্রপাত হয়। এতে শিশু দুটি ঘটনাস্থলেই মারা যায়।
নাংলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কিসমত পাশা বজ্রপাতে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।