বজ্রপাতে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মেলান্দহ উপজেলায় বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার নাংলা ইউনিয়নের বন্ধরৌহা গ্রামে এই ঘটনা ঘটে।
ওই শিশু হলো ওই ইউনিয়নের বন্ধরৌহা গ্রামের রমজান আলীর ছেলে আবদুল আলিম (৮) ও একই গ্রামের ফুলু মিয়ার ছেলে রায়হান সিদ্দিক (৭)। স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা আড়াইটার দিকে শিশু দুটি বাড়ির পাশে একটি মাঠে বৃষ্টিতে গোসল করছিল। এ সময় বজ্রপাতে তারা ঘটনাস্থলেই মারা যায়। নাংলা ইউনিয়নের চেয়ারম্যান কিসমত পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।