বজ্রপাতে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে বজ্রপাতে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন সুনামগঞ্জ পৌর শহরের মুহাম্মদপুর এলাকার আজিজুর রহমান (৪২) ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আস্তমা গ্রামের গিয়াস উদ্দিন (২০)। মুহাম্মদপুর এলাকার কবরস্থানের বাঁশ কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন আজিজুর। এ সময় আহত হন মাইজবাড়ি গ্রামের শুকুর আলী (৪৮)। একই সময় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আস্তমা গ্রামের গিয়াস উদ্দিন হাওরে ধান কাটছিলেন। বজ্রপাতে তিনিও ঘটনাস্থলে নিহত হন। এ ছাড়া বজ্রপাতে আহত হয়েছেন সদর উপজেলার কাঠইর গ্রামের আবদুস সালাম (২৭)। আহত দুজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুনামগঞ্জ সদর থানা ও দক্ষিণ সুনামগঞ্জ থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।