বজ্রপাতে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বজ্রপাতে আনোয়ার হোসেন (৩৫) ও নারায়ণ দাস (৪২) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। আনোয়ার পেশায় কৃষক আর নারায়ণ জেলে। পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, নারায়ণ উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ইকুরদিয়া গ্রামের মোহন লাল দাসের ছেলে। আনোয়ার কলমা ইউনিয়নের শরীফপুর গ্রামের বাসিন্দা। নারায়ণ গতকাল বৃষ্টির সময় বাড়ির কাছের হাওরে মাছ ধরতে যান। শরীফপুর হাওরের নিজের জমিতে কাজ করতে যান আনোয়ার। বেলা দেড়টা থেকে পৌনে দুইটার মধ্যে বজ্রপাতে তাঁরা মারা যান।