বজ্রপাতে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নে গত বুধবার বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই দিন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে বৃষ্টির সময় বজ্রপাতে এক তরুণ মারা গেছেন।
নগরকান্দার দক্ষিণকান্দির গ্রামে মৃত ব্যক্তির নাম ফিরোজ মিয়া (৪২)। তিনি ওই গ্রামের হাশেম খানের ছেলে। স্থানীয় কয়েকজন জানান, ফিরোজ মিয়া বাড়ির বারান্দায় ছিলেন। বজ্রপাতে বারান্দায়ই তাঁর মৃত্যু হয়।
দেবগ্রাম গ্রামে বজ্রপাতে মারা যাওয়া জাকির হোসেন (১৮) হবি শেখের ছেলে। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতর আলী সরদার জানান, বুধবার সকালে বৃষ্টির সময় জাকির হোসেন বাড়ির উঠানে দাঁড়িয়ে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। একই সময় ইউনিয়নের তেনাপচা গ্রামে কৃষক মোন্নাফ শেখের বাড়ির উঠানে বজ্রপাত হলে লাখ টাকা মূল্যের দুটি গাভি ও একটি ছাগল মারা যায়।